1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় পরিবারের স্বচ্চলতা ফিরাতে ঢাকায় শ্রমিকের কাজ,বিদ্যুৎপৃষ্টে লাশ হয়ে ফিরলেন ভোলার কলেজ ছাত্র রাজিব। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

করোনায় পরিবারের স্বচ্চলতা ফিরাতে ঢাকায় শ্রমিকের কাজ,বিদ্যুৎপৃষ্টে লাশ হয়ে ফিরলেন ভোলার কলেজ ছাত্র রাজিব।

মনিরুজ্জামান,ভোলা :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৯৪ বার

কলেজ ছাত্র রাজিব। লালমোহন উপজেলার বদরপুর এলাকার বাসিন্দা। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কৃষক বাবাকে আর্থিক সহযোগিতার জন্য ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ নেন। মঙ্গলবার ২০ এপ্রিল) সকালে নিজ কর্মস্থলে বিদ্রুৎপৃষ্ট হয়ে মারাতœক আহত হয়। সহকর্মিরা সাথে সাথে তাকে উদ্ধার করে সোহরাওয়র্দী হাসাপাতালে নিয়ে যান। রাতে হাসপাতালে মারা যান নুরনবী মহাবিদ্যালয়ের মেধাবি ছাত্র রাজিব। বুধবার দুপুরে হাসপাতাল থেকে লাশ গ্রহণ করে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে নিয়ে আসেন স্বজনরা। রাতে লাশ বাড়িতে আনলে হ্রুদয়বিধারক পরিবেশ সৃষ্টি হয়।আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে রাজিব কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এলাকাবাসি ও রাজিবের সহপাঠী নাইম জানান বদরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারন্দি বাড়ির কৃষক ইউসুফ এর ছেলে রাজিব। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষ প্রতিষ্ঠান বন্ধ। অভারের সংসারে বাবাকে আর্থিকভাবে সহযোগিতার জন্য নানা চিন্তা করেন। সামাজিক লজ্জা ও এলাকায় কাজ কম থাকায় ঢাকায় চলে যান। শুরু করে নির্মাণ শ্রমিকের কাজ।দিনগুলো চলছিল বেশ ভালোই। ঘটনার দিন কর্মস্থলে রড উপরে উঠাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আহত হয় রাজিব। সহকর্মীরা উদ্বার করে হাসপাতালে আনলে ওই দিন বিকালেই মারা যান।আনুষ্ঠানিকতা শেষে বুধবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।প্রিয় বাবা-মায়ের কাছে চলে আসেন রাজির।তবে জীবিত নয়,কফিনে করে।৫ ভাই ১বোনের মধ্যে রাজিব তৃতীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net