ঢাকা   ০৫:৪৭:২৫ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩০১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী-হাওয়াখানা এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে আজ বুধবার সকাল ১১টায় ট্রাকচাপায় আব্দুল বাদশা (৬৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছে।

নিহত আব্দুল বাদশার বাড়ি ওই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামে। আহতরা হলো- কাটাখালী গ্রামের নজরুলের ছেলে রানা (৩২), হাতিয়াদহ গ্রামের সবেদ আলীর ছেলে ফেরদৌস (৩৮) ও গন্ধববাড়ী গ্রামের সাত্তারের ছেলে আমিরুল (৪০)।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি ভ্যান কাটাখালি থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার সময় হাওয়াখানা এলাকায় রংপুরগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রী সকলেই আহত হয়। স্থানীয় তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুলকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি