1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাগরণ' সংগঠনের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

জাগরণ’ সংগঠনের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩২৩ বার

করোনার সংক্রমণ থেকে রক্ষায় সচেতনতা প্রচারণা শুরু করেছে মেধাবী তারুণ্যের সম্মিলন নামের সামাজিক সংগঠন ‌’জাগরণ । পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম নগরের ব্যাটারী গলি এলাকায় বৃহস্পতিবার সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, সাবান ইত্যাদি বিতরণ করা হয়। বাজারে ব্যবসায়ীদের মাঝে হ্যান্ড গ্লোভস দেওয়া হয়। চসিকের প্যানেল মেয়র ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দীন,সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুর হাসিব ইফরাজের, সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান, সংগঠনের উপদেষ্টা সিকান্দার কবির, মোহাম্মদ হোসেন, মো. জহির উদ্দীন, মো. লাভলু, মো. কাজল, সাহেদ হোসেন হিরা, মো. হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

সুরক্ষা সামগ্রী বিতরণের সময় কাউন্সিলন গিয়াস উদ্দীন ব্যবসায়ীদের করোনা সংক্রমণ রোধে সরকারের সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। সামাজিক দূরত্ব বজায় রাখতে ক্রেতা সাধারণের অনুরোধ জানান। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সব সময় মাস্ক ব্যবহার নিশ্চিত করে হাটে বাজারে যাওয়া এবং ঘরে ফিরে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, আমি আপনি সচেতন হলে আপনার আশপাশের প্রতিবেশি সুরক্ষিত থাকবে। ক্রমান্বয়ে এই ১৫নং ওয়ার্ডের বাসিন্দারা সচেতন হয়ে করোনা সংক্রমণ রোধে সহায়তা করতে পারবে বলে আমার বিশ্বাস। আসুন আমরা সবাই মিলে করোনা সংক্রমণ রোধে সরকারকে সহযোগিতা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net