1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ইয়াবাসহ নারী মাদক চোরাকারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

ডেমরায় ইয়াবাসহ নারী মাদক চোরাকারবারি গ্রেফতার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৭৬ বার

রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে মোছা. জুঁই (২৭) নামে এক নারী মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ২০ হাজার টাকা। মঙ্গলবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার সুলতানা কামাল ব্রীজের পশ্চিম পার্শ্ব থেকে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ওই রাতেই জুঁইয়ের বিরুদ্ধে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জুঁই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো বিশ্বরোড এলাকায় বসবাস করে। সে পটুয়াখালীর সদর থানার শিমুলবাগ গ্রামের মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস বলেন, গ্রেফতার জুঁই দীর্ঘদিন ধরে শীতলক্ষা নদীর ওপার তারাবো বিশ্বরোড এলাকা থেকে ডেমরায় এসে ইয়াবা বড়ি বিক্রি করে আসছিল। এছাড়া ডেমরার আশপাশের এলাকাতেও সে ইয়াবা বিক্রি করে আসছিল। আর খবর জানতে পেয়ে সোমবার রাতে আমরা তাকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net