1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নগদের কোটি টাকাসহ টাঙ্গাইলের ৩ জন আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন

নগদের কোটি টাকাসহ টাঙ্গাইলের ৩ জন আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪০৪ বার

নগদের এক কোটি টাকাসহ টাঙ্গাইল থেকে পালিয়ে কক্সবাজারে আত্মগোপন করেও আত্মরক্ষা হলো না তিনজন কর্মচারির। ধরা পড়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে।

তারা হলেন- টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ির (ব্রাহ্মণবাড়ি) আনিসুল হকের ছেলে মো. আতিকুর রহমান (২৪), মির্জাবাড়ির তবানি টেকি এলাকার আবদুল হামিদের ছেলে নুরুল ইসলাম (২৫) ও দরি হাসিল এলাকার আবদুল মান্নানের ছেলে শামীম হোসেন (২৪)।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে শহরের কলাতলীর সেন্টমার্টিন রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, নগদ-বিকাশের দোকান থেকে ১ কোটি টাকাসহ তিন কর্মচারি পালিয়ে যাওয়ার অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল থানায় মামলা করেন দোকানের মালিক মো. মহিউদ্দিন সুমন।

সঠিক তথ্যের ভিত্তিতে শহরের কলাতলী সেন্টমার্টিন রিসোর্টে অভিযান চালিয়ে তিন কর্মচারিকে গ্রেফতার করা হয়েছে।
তারা ৯৮ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতারকৃতদের টাঙ্গাইলে পাঠানো হবে বলে জানান ডিবির ওসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net