ঢাকা   ০৯:৫৫:৫৪ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামুনুল ইস্যু মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শাহ জালাল,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৭১৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামুনুল ইস্যুকে কেন্দ্র করে হেফাজতের সহিংসতায় ভাংচুর অগ্নিসংযােগের ঘটনায় মামলার আসামী উপজেলার শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সােমবার ( ১৯ ই এপ্রিল ) সকাল সাড়ে ১১ টায় শম্ভুপুরা ইউপি কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে সোনারগাঁ থানা পুলিশ গ্রেফতার করে।

সােনারগাঁ থানার সেকেন্ড অফিসার ইয়ায়ুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান , নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল – খ ) শেখ বিল্লাল হােসেনের নেতৃত্বে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাথরুমে লুকালে সেখান থেকেই হেফাজতের সহিংসতার মামলার আসামী সােনারগাঁ উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসময় পুলিশি অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল – খ ) শেখ বিল্লাল হােসেনের সাথে উপস্থিত ছিলেন, সােনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার ইয়াউর রহমান সহ সােনারগাঁ থানা পুলিশের একটি টিম।

উল্লেখ্য, গত ৩ রা এপ্রিল নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে রয়েল রিসাের্টপ হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক তার কথিত দ্বিতীয় স্ত্রীসহ আবরুদ্ধ হয় । এ ঘটনায় তার অনরসারীরা রয়েল রিসাের্ট , উপজেলা আওয়ামীলীগ অফিস ও যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর সাংবাদিকের উপর হামলা ও মহাসড়কে অগ্নিসংযােগ করে নাশকতা চলায়। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫ টি মামলা দায়ের করেন । মামলা ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামী করা হয় । এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৪ জনকে গ্রেফতার করেছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি