1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাঁচজন নিহতে রেশ না কাটতেই শ্রমিকদের বিরুদ্ধে দুই মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য?

পাঁচজন নিহতে রেশ না কাটতেই শ্রমিকদের বিরুদ্ধে দুই মামলা

এম আর আমিন,চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৭৬ বার

বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে পাঁচজন নিহতের রেশ কাটতে না কাটতেই শ্রমিকদের নামে দুইটি মামলা দায়ের হয়েছে। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ একটি আর পুলিশ একটি মামলা করে। দুই মামলায় বাইশ জনের নাম উল্লেখ করে অন্তত অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করে বাঁশখালী থানায় এ মামলাগুলো দায়ের করা হয়।

শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনার বকেয়া বেতন পরিশোধ ও রমজানে কাজের সময়সীমা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-এখান থেকেই সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকরা। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে পুলিশ ও শ্রমিকরা।

এদিকে এস আলম গ্রুপের পক্ষ থেকে আগের সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ টেনে এবারও বিক্ষোভের পেছনে উসকানি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিপরীতে কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিকের হামলার মুখে ‘বাধ্য হয়ে’ গুলি চালাতে হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রটিতে বাংলাদেশি ও চীনা মিলিয়ে পাঁচ হাজারের মতো শ্রমিক-কর্মচারী কাজ করছে।

বিদ্যুৎ কেন্দ্রটিতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ এস আলম গ্রুপের ৭০ শতাংশ এবং চীনা কোম্পানি সেফকোথ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ৩০ শতাংশ বিনিয়োগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net