1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক স্থিতিশীল হবে, আশা জয়শঙ্করের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

নির্বাচনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক স্থিতিশীল হবে, আশা জয়শঙ্করের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৭৮ বার

বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি ‘স্বাভাবিক’ হলে এই অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।গত ২ জানুয়ারি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘ভালো প্রতিবেশী’ ও ‘খারাপ প্রতিবেশী’র মধ্যে পার্থক্য তুলে ধরে জয়শঙ্কর বলেন, যেসব দেশ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে, ভারত তাদের সমর্থন ও সহায়তা দেয়। উদাহরণ হিসেবে তিনি— কোভিড-১৯ মহামারীর সময় ভারতের টিকা কূটনীতি, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে ৪ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ, প্রাকৃতিক দুর্যোগে দ্রুত মানবিক সহায়তার কথা উল্লেখ করেন।

একই সঙ্গে জয়শঙ্কর বলেন, যেসব প্রতিবেশী দেশ ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদ চালিয়ে যায়, তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে। তিনি বলেন, “আত্মরক্ষার জন্য যা প্রয়োজন, আমরা সেটাই করব। কীভাবে করব, তা আমাদের সিদ্ধান্ত।” তার ভাষায়, ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হয় ‘সাধারণ বুদ্ধি ও জাতীয় স্বার্থের’ ভিত্তিতে।

চেন্নাইয়ের অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল—বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারত কীভাবে তার ‘প্রতিবেশী-প্রথম’ নীতি বজায় রাখছে।

জবাবে জয়শঙ্কর বলেন, তিনি মাত্র দুই দিন আগে ঢাকায় ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভারত সরকারের প্রতিনিধি হিসেবে অংশ নেন।

তিনি বলেন, “বাংলাদেশ এখন নির্বাচনের পথে এগোচ্ছে। আমরা তাদের জন্য শুভকামনা জানাই। পরিস্থিতি স্বাভাবিক হলে এ অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও শক্তিশালী হবে।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ভারতের প্রবৃদ্ধি এখন একটি জোয়ারের মতো। ভারত এগোলে প্রতিবেশীরাও আমাদের সঙ্গে এগোবে। এতে সবার জন্য নতুন সুযোগ তৈরি হবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net