1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্

ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার
ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক বিকল্প খোলা রাখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের সময়সীমা ২০২৭ সাল পর্যন্ত বাড়াচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে স্বল্পমেয়াদি ও দ্রুত সমাপ্তির লক্ষ্য নিয়ে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু হলেও বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। তাদের সঙ্গে রয়েছে ১৯টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান স্কোয়াড্রন, বিমান প্রতিরক্ষা ইউনিট ও প্যারাট্রুপার।

 

সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েনের মেয়াদও বাড়ানো হয়েছে। আগে যেখানে অনেক ইউনিটের দায়িত্ব পালনের মেয়াদ ছিল ৯ মাস, এখন তা ১২ মাস পর্যন্ত করা হয়েছে।

ক্ষেত্রবিশেষে কিছু ইউনিট এক বছরেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। দীর্ঘ সময়ের এই মোতায়েনে মার্কিন সেনাসদস্য, তাদের পরিবার এবং সামরিক সরঞ্জামের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।
 

ট্রাম্প প্রশাসন এখন সামরিক অভিযানের পাশাপাশি অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে। তেহরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে এসে আলোচনার টেবিলে ফেরাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং অর্থনৈতিক পতনের মুখে ইরান একটি অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন থাকায় ট্রাম্পের সহযোগীদের মধ্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচনকে মাথায় রেখে যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না।

এরই মধ্যে বুধবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো সময় ইরানে আবার হামলা চালাতে প্রস্তুত ওয়াশিংটন। তার দাবি, মার্কিন নজরদারি এড়িয়ে ইরান কোনো পদক্ষেপ নিতে পারছে না।

সামরিক চাপের পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরও কঠোর করার উদ্যোগও নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের মোতায়েন ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা দ্রুত শেষ হওয়ার বদলে দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই বাড়ছে।

তথ্যসূত্র: এনডিটিভি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net