1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিবেশীর উপকার করতে গিয়ে প্রাণ গেল রাকিবের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেশীর উপকার করতে গিয়ে প্রাণ গেল রাকিবের

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৬২ বার

বাগেরহাট জেলার, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে। অন্যের উপকার করতে গিয়ে প্রাণ গেল রাকিব তালুকদার (১৮) নামে এক যুবকের। প্রতিবেশীর রেইনট্রি গাছ টমটমে তুলে দেওয়ার সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত যুবক পেশায় একজন জেলে। তার বাবার নাম আশরাফ আলী তালুকদার।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে।

স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন করিম সুমন জানান, প্রতিবেশী বাদশা হাওলাদার একটি রেইনট্রি কেটে চেরাই করতে করাত কলে (স’মিলে) নেওয়ার জন্য রাকিবসহ কয়েক জনকে ডেকে সহযোগীতা চান। প্রতিবেশীর ডাকে তারা কাটা গাছের খন্ডগুলো কাঁধে করে টমটমে তুলছিলেন। তখন হঠাৎ একটি খন্ড তাদের কাঁধ ফসকে গেলে তার নিচে চাপা পড়ে রাকিব। মাথায় প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহত রাকিবের বাবা আশরাফ আলী তালুকদার জানান, ছেলের মৃত্যুতে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি অসাবধানতা বসত ঘটেছে। এনিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net