1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফাঁসিয়াখালীতে বনবিভাগের ঘের দখলে বাধা, যুবলীগ নেতাকে হত্যা চেষ্টায় আটজনের বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

ফাঁসিয়াখালীতে বনবিভাগের ঘের দখলে বাধা, যুবলীগ নেতাকে হত্যা চেষ্টায় আটজনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৩০ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী রেঞ্জের অধিনস্থ বনবিটের চিংডি ঘেরের জায়গা জবর-দখলের চেষ্ঠার
ঘটনায় ডুলাহাজারা ছাত্রলীগ সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২ এপ্রিল শুক্রবার ফাঁসিয়াখালী বনবিটের রিংভং এলাকার হেডম্যান নুরুল আমিন বাদী হয়ে চকরিয়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডস্থ রিংভং ছগিরশাহকাটা এলাকার মৃত আবদুল খালেক ছেলে কাসেম আলী, তার ভাই মিজানুর রহমান, মোহাম্মদ ইদ্রিসের ছেলে মো.আরাফাত, মৃত আবদুল মালেক ছেলে রব্বাত আলী, আহমদ আলীর ছেলে মো.ফরহাদ, মৃত আবুল খাইর ছেলে মো.ইদ্রিস, মৃত আবদুল মালেকের ছেলে আহমদ আলী রব্বাত আলীর ছেলে ও ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোছাইন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জের অধিনস্থ ফাঁসিয়াখালী বনবিটের রিংভং মৌজার ৫৫ জন ভিলেজার তাদের জায়গা দেখভাল করে আসছেন।

আকস্মিক ভাবে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী চিংডি ঘেরের জায়গা জবর-দখলের চেষ্ঠা চালায়। গত ২৮ মার্চ রাত ১২টার দিকে রিংভং এলাকার একদল অস্ত্রধারী ভূমিদস্যু চিংডি ঘের দখল করতে গিয়ে এলোপাতাড়ি ৩০-৪০রাউন্ড গুলি বর্ষণ করে।

ওইসময় অস্ত্রধারী ভূমিদস্যুদের গুলিতে ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগ নেতা আমান উল্লাহ, আবদুল হামিদসহ ৭ ব্যক্তি গুরুতর আহত হয়।

তৎমধ্যে গুরুতর আহত যুবলীগ নেতাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার দিন রাতে সন্ত্রাসীরা ফেরার পথে চিংডি ঘের থেকে বিভিন্ন প্রজাতির মাছ ও সরঞ্জামাদিসহ ১ লাখ ৫২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার ৫দিন পর রিংভং এলাকার হেডম্যান নুরুল আমিন বাদি হয়ে ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net