1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা নিহত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৩২ বার

মাগুরায় সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংক মাগুরা শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নজরুল ইসলাম (৪৮) মারা গেছেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে।
৬ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মাগুরা ঝিনাইদহ সড়কের ইছাখাদা আরএফএল কারখানার সামনে তিনি সড়ক দূর্ঘটনায় পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংক মাগুরা শাখার এজিএম নজরুল ইসলাম সম্প্রতি ঝিনাইদহ শহরে বাড়ি তৈরির কাজ করছিলেন। যে কারণে নিয়মিত মাগুরা থেকে অফিস শেষে তিনি মটরসাইকেল করে ঝিনাইদহে যাওয়া আসা করতেন।

৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেয়ার পর আরএফএল কারখানার সামনে পৌঁছলে পিছন থেকে দ্রুতগতিতে অন্য একটি মোটরসাইকেল তাকে আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
অগ্রণী ব্যাংক মাগুরা ভায়নার মোড় শাখার ব্যবস্থাপক আসাদুর রহমান জানান, ফরিদপুর নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা দাফনের উদ্দেশ্যে মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।
নজরুল ইসলামের মৃত্যুতে তাঁর কর্মস্থলসহ গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net