1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৯ বার

নিজস্ব সংবাদ দাতা :

চট্টগ্রামের আনোয়ারায় পারকী রাহাতউল্লাহ জামে মসজিদের মোতওয়াল্লী সেজে নিজের বাপদাদার সম্পত্তি বলে ওয়াক্বফ করা সম্পত্তি দখল ও মসজিদের টাকা আত্মসাৎের অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে । এই নিয়ে এলাকার জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হযেছে। মুসল্লী ও স্বানীয়রা বলেন, ওয়াক্বফ করা সম্পত্তি তাদের কোনো বাপদাদার দেয়া কোন সম্পত্তি নহে, মসজিদ মাদ্রাসায় পূর্বে কোন সময় তার পূর্ব পুরুষরা জায়গা ওয়াক্বফ করে দেয়নি তাদের কাজ হলো মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে খাওয়া , তবে এ ওয়াক্বফ সম্পত্তি সম্পর্কে কাগজ বিশ্লেষণ করে দেখা যায়, ১৯৪৬ ইংরেজিতে অন্য এক সুফি –কবির আহমদ নামীয় দুধকুমড়া মৌজায় বিএস দাগ ৪৭৭,৪৭৮ মসজিদ ও মাদ্রাসার জন্য ১৮ শতক জমি ওয়াক্বফ করে দেন তবে ওয়াক্বফ করে দেওয়া জমি বর্তমানে মোতওয়াল্লী দাবি করা পরিবারের সাথে কোনো মিল খোঁজে পাওয়া যায়নি। এলাকাবাসী কাছ থেকে জানা যায়, বর্তমানে ঐ মোজায় বিডিএস জরিপ চলমান রয়েছে এই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে নিজের নামে বিডিএস জরিপ করার পায়তারা শুরু করে আসছে উক্ত মোতওয়াল্লী ও তার পরিবার। এ বিষয়ে দুধকুমড়া এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, মোতওয়াল্লী দাবী করা করা পরিবার বিগত দিনে তার বাপ আহমদ ছবুর মসজিদের ওয়াক্বফ সম্পত্তি বিক্রি করে দেওয়াসহ ও জমির উপর ঘর বেঁধে বসবাস করে জমি আত্মসাৎ করে ছিলেন, এর প্রেক্ষিতে এলাকাবাসী ২০১২ সালে মসজিদের জমি আত্মসাৎকারীর বিরুদ্ধে ওয়াক্বফ এস্টেট প্রশাসনে কাছে মসজিদের জায়গা আত্মসাৎের অভিযোগ করে, যাচাই বাচাই শেষে ওয়াক্বফ প্রশাসন ঐ মোতোয়াল্লী বাতিল করে দেন।পরে এলাকায় আবেদনের প্রেক্ষিতে একটি ১৬জন বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করে দেয় এই যাবৎ কমিটি মসজিদ দোতলাসহ একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্টান মসজিদ সংলগ্ন মাদ্রাসা চালু করে যাহা সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে আসছে। এতদিন কোন মতপার্থক্যের সৃষ্টি হয়নি। এই বিষয়ে কমিটির সভাপতি আজিজুল ইসলাম খান বলেন, ২০১৩ সালে ওয়াক্বফ প্রশাসক কতৃক কমিটির দায়িত্ব পাওয়ার পর থেকে ১৪ বছর যাবৎ মসজিদের প্রতি বছর আয় ব্যায় হিসাব সহ নিয়মিত মসজিদের উন্নয়নের কাজ অব্যাহত রেখেছি। এ লাকায় কিছু কুচক্রি মহল এইসব উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য লেলিয়ে আছে। আমি ওয়াক্বফ প্রশাসকের কাছে অনুরোধ করবো যাতে এই ওয়াক্বফ করা মসজিদ মাদ্রাসার সম্পত্তি হেফাজত থাকে এবং উন্নয়নে ধারা অব্যাহত থাকে যাতে কোন কুচক্রিমহল মসজিদের সম্পত্তি আত্মসাৎ করতে না পারে ওয়াক্বফ প্রশাসন সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net