1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদকসেবনে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে মারধর, আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

মাদকসেবনে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে মারধর, আটক ৩

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৭০ বার

বাগেরহাটের শরণখোলায় মাদকসেবনে বাধা দেওয়ায় আ. জব্বার খান (৫১) নামে এক কলেজ নৈশপ্রহরীকে মেরে আহত করেছে মাদকসেবীরা। গুরুত আহত ওই নৈশপ্রহরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ধানসাগরে অবস্থিত মাতৃভাষা ডিগ্রি কলেজে।

এব্যপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল ইসলাম মোল্লা বাদী ছয় জনকে আসামী করে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জড়িত নাইম তালুকদার, রাসেল তালুকদার, আরমান হাওলাদারসহ তিন যুবককে আটক করে বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে।

শরণখোলা থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, ধানসাগর এলাকার চিহ্নিত ৬-৭জন মাদকসেবী কলেজের তৃতীয় তলার ছাদে উঠে মাদক সেবন করছিল। এসময় নৈশপ্রহরী আ. জব্বার খান তাদের নিষেধ করায় তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে ওই মাদকসেবীরা। এসময় তার চিৎকারে ভাইপো সুজন খান এগিয়ে এলে মাদকসেবীরা পালিয়ে যায়।
শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় ৬ জনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তিন জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net