1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে সরকার পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম 

মানিকছড়িতে সরকার পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৬২ বার

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশব্যাপি লকডাউন চলছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে গ্রামের অসহায়, হত- দরিদ্র মানুষ। মানিকছড়ি উপজেলার তৃণমূলে কর্মহীন অসহায় পরিবারে অভাব-অনটনের দৃশ্যে বিবেকে নাড়া পড়েছে সরকার পরিবারের। ফলে সোমবার (১২ এপ্রিল) বিকেলে যোগ্যাছোলা তাদের নিজ এলাকায় উপহার সামগ্রী বিতরণী কার্যক্রম শুরু করেছেন।

উপজেলার যোগ্যাছোলা ইউপি’র আছারতলী, দশবিল ও যোগ্যাছোলায় পৃথক পৃথকভাবে উক্ত উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন ত্রাণদাতা উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মো. আবদুল হামিদ ও তাঁর মেঝ ছেলে আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

এ সময় মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরনকালে আলহাজ্ব মো. আবদুল হামিদ জানান, গত বছর করোনাকালীন সময়েও এলাকার হত- দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেছি। এবারও উপজেলার সহস্রাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি।

তিনি আরো জানান তার বড় ছেলে আলহাজ্ব মো. সোহেল রানা ওরপে মানিক এর অর্থায়ণে এই কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net