ঢাকা   ০৬:২০:৪৭ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৬ দোকান, ক্ষতি ৫০ লাখ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৩১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে ৬ দোকান। এরমধ্যে ২টি গোডাউন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাউজান থানা রোড়ের পূর্ব পার্শ্বে কাঁশখালী কুল এলাকায়। খবর পেয়ে দ্রুত রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের দমকলবাহিনী
ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থলে ছুটে আসেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ ও কাউন্সিলর আজাদ হোসেনসহ অনেকেই। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, সন্তোষ চৌধুরী, মোহাম্মদ আব্দুল নবী, মোহাম্মদ শাহ্জাহান, রনত দে। ৬টি দোকানের মধ্যে ৩টি বেডিং দোকান, ২টি মুদির দোকান ও একটি কুলিং কর্ণার দোকান।এতে বেশী ক্ষতিগ্রস্ত হলেন সন্তোষ চৌধুরী ও মোহাম্মদ আব্দুল নবী। তাদের বাদি অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি