ঢাকা   ০৫:৩৮:৩৮ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা

লকডাউনের দ্বিতীয় দিন : ১৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করলো জেলা প্রশাসন

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩২৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আজ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অভিযানে ১৯ মামলায় ১৭ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে প্রশাসন। এসময় ৫ হাজার মাস্ক বিতরণ করেছে প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষথেকে জানানো হয় চট্টগ্রামে আজ ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর ছয়টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ৫ টি মামলা দায়ের করে ৫৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়াও সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরীর খুলশী ও মুরাদনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৩টি মামলা দায়ের করে ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম নগরীর অক্সিজেন মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

নগরীর এ কে খান মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি মামলা দায়ের করে মোট ১০হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক নগরীর কর্ণফুলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সাধারণ মানুষ এবং গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।

আগ্রাবাদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি মামলা দায়ের করে ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি