1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে গৃহবধূ মোবাইল ভেঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

লাকসামে গৃহবধূ মোবাইল ভেঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

এম, এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২২৯ বার

কুমিল্লা লাকসামে বাবার বাড়িতে মোবাইল ভেঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আইরিন বেগম (২৫) নামের এক গৃহবধূ।
সোমবার (৫ এপ্রিল) বিকেলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। আইরিন বেগম উপজেলার কান্দিরপাড়া ইউনিয়নের চানঁগাও গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে।
নিহত আইরিন বেগমের দাদা রাব্বান আলী জানান, আট বছর আগে বরুড়া উপজেলার ভাউকসার গ্রামের আলী আশ্রাফের ছেলে প্রবাসী দেলোয়ার হোসেনের সঙ্গে আইরিন বিয়ে দেয়া হয়। বর্তমানের তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় জানান, গত বছর ধরে গৃহবধূ আইরিন স্বামী প্রবাসী দেলোয়ার হোসেন ও শশুর-শাশুড়ীদের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে দন্ধ চলছিল। স্বামী সাথে অভিমান করে এক সাপ্তাহ আগে বাবার বাড়ীতে আসেন আইরিন। গত দুইদিন আগেই স্বামীর বাড়ির লোকজন আইরিন কে নিতে বাবার বাড়িতে আসলে আইরিন যেতে রাজি না হয়ে তাদেরকে পাঠিয়ে দেন। সোমবার আইরিনের ছোট বোনের স্বামীর বাড়িতে বিবাহ অনুষ্ঠানে চলে যায় তার মা বাবা, এসময় আইরিন তার স্বামীর সাথে ফোনে কথা শেষে মোবাইল ভেঙ্গে বিকাল ৫ টার দিকে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। আইরিনের মা পারভীন আক্তার বলেন, আইরিনকে ঘরে রেখে আজ আমার ছোট মেয়ের স্বামী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাই, বিকালে বাড়ির লোকজন ফোন করে বলেন আইরিন আত্মহত্যা করেছে আর আমি কিছুই বলতে পারবোনা।

বাবা আনোয়ার হোসেন বলেন, আমার মেয়ের কে তার শাশুড়ী দীর্ঘদিন নিযার্তন করতো তার এ বিষয়ে স্বামীকে ফোনে বলেও কোন উপকার পায়না উল্টো তাকে হুমকি প্রদান করে। আইরিন অপমান সহিতে নার পেরে আত্মহত্যা করেছে।এ ঘটনা নিয়ে আইরিনের শশুর বাড়ীতে ফোন করে জানানোর পরও কেউ এখনো আসেনি।
আজ সোমবার রাতে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net