1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক তৌহিদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র

সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক তৌহিদ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২৪৫ বার

দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক ইকবাল মজুমদার তৌহিদ সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ গত বুধবার বিকেলে স্ত্রীসহ সোনারগাঁওয়ে সনমান্দি ইউনিয়নের অলিপুরা ব্রিজ এলাকায় ঘুরতে যান। পরে রাতে বাসায় ফেরার পথে বাংলাবাজার এলাকায় রুমান, মনির হোসেন, রবিউল্লাহ, দিদারসহ পাঁচ থেকে ছয়জনের একটি বখাটেদল ও মাদকসেবী তার স্ত্রীকে উদ্দেশ্য করে নোংরা কথাবার্তা বলেন। এ সময় রিকশা থেকে নেমে প্রতিবাদ করলে বখাটেরা একপর্যায়ে তার ওপর সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারী মনির হোসেন নামের এক ব্যক্তি তৌহিদের হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন তৌহিদ ও তার স্ত্রীকে উদ্ধার করে তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

সাংবাদিক ইকবাল মজুমদার তৌহিদ জানান, হামলাকারীরা এলাকার বখাটে। আমি ওই এলাকায় আমার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাই। ফেরার পথে চরলাল এলাকার কয়েকজন মাদকসেবী ও বখাটে আমার স্ত্রীকে উদ্দেশ্য করে নোংরা কথাবার্তা বলে। পরে আমি এর প্রতিবাদ করায় তারা আমার ওপর অহেতুক হামলা চালায়। আমাকে মারধর করে আমার কাছে থাকা একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় আমি সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান জানান, একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net