1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৪৬ বার

বাগেরহাট জেলার, ফকিরহাটে মোংলা-ঢাকা মহাসড়কে দুটি পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আমিরুল ইসলাম (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় অপর ট্রাকে থাকা বাবা ও ছেলে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মোংলা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকার গোলামের অটোরাইস মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক মো. আমিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সানঘাট গ্রামের মো. রইস উদ্দিনের ছেলে। আহত ট্রাক চালক মো. সিরাজ ও তার ছেলের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফকিরহাট থানার উপ পরিদর্শক (এসআই) এস এম রায়হান জানান, গোপালগঞ্জ থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় মোংলাগামী ট্রাকের চালক আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অপর ট্রাকের চালক মো. সিরাজ ও তার ছেলে আসিব গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। আহত বাবা ও ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net