ঢাকা   ০৫:৪৬:৩০ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা

হাটহাজারী ট্রমা সেন্টার উদ্বোধন : সেবার আওতায় দুই পার্বত্য জেলাসহ এতদঞ্চলের বিশাল জনগোষ্ঠী

কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৯৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাটহাজারীতে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ট্রমা সেন্টার উদ্বোধন করেছেন হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

গত ২০১৯ সালের ৪ মে ট্রমা সেন্টারের আনুষ্ঠানিক ভিত্তিস্থাপন করেন প্রাক্তণ মন্ত্রী ব্যারিস্টার আনিস। সাংসদের সুপারিশে সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাধানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ট্রমা সেন্টারটি স্থাপন কাজ বাস্তবায়ন করে।

৫ তলা ফাউন্ডেশনের ৩ তলা বিশিষ্ট এই ট্রমা সেন্টার নির্মাণ কাজ বাস্তবায়ন করেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কায়েম কনেক্টাকশন, ট্রমা সেন্টার নির্মাণের ফলে এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূর্ণ হলো।

হাটহাজারী পৌর সদরের কাচারি সড়কে অবস্থিত এই ট্রমা সেন্টার নির্মানের ৩৭ শতাংশ জমিটি হাটহাজারীর দানশীল ব্যক্তিত্ব প্রয়াত বিপিন চৌধুরী ১৯০৬ সালে দানকৃত।

১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাটহাজারীর এই ট্রমা সেন্টারের সেবা ভোগ করবে- রাউজান, ফটিকছড়ি ও দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলাবাসীও। এতদঞ্চলের একমাত্র ট্রমা সেন্টার এটি।

রোববার (৪মার্চ) দুপুরে পৌরসভার কাচারি সড়কে ট্রমা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউএনও মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরী, উপজেলা দূর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদ আহম্মদ, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. শামিম চেয়ারম্যান, হাটহাজারী পৌর সহায়ক কমিটির সদস্য আলী আজম, সাংসদের একান্ত সহকারী সৈয়দ মনজুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি