1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওসমান হাদীর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে চৌদ্দগ্রামে এনসিপি’র মানববন্ধন চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপি’র ওয়ার্ড সেক্রেটারি সহ বহু নেতাকর্মীর জামায়াতে যোগদান হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন : জুমা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হওয়ায় সুশীল ফোরাম তীব্র নিন্দা ও ক্ষোভ হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক টেকনাফে র‌্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার দুই কারবারি আটক

৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আজ

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৬৮ বার

তিন দিন আগেই দেশের বিভিন্ন স্থানে বয়ে গেছে কালবৈশাখী ঝড়; গাছ ভেঙে পড়ে তিন জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানা এ ঝড়ে গাইবান্ধায় ১০ জন, ফরিদপুরে দুইজন এবং কুষ্টিয়ায় একজনের মৃত্যু হয়। সেই রেশ কাটতে না কাটতে ফের চোখ রাঙাচ্ছে কালবৈশাখী।

আজ বুধবার (০৭ এপ্রিল) আবারো দেশের ৫টি বিভাগে কালবৈশাখী ঝড় আঘাত হানত পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, অপর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পারিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net