https://www.dailyshamolbangla.com/
আগুনে পুড়ে যাওয়া খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামে আবদুল কাইয়ুমের মেয়ে ইফতেহা জাহানের চিকিৎসা সহায়তা দিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। ১১ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইফতেহা জাহানের দাদা আবু বকরের হাতে চিকিৎসা সহায়তার ৫ হাজার টাকা তুলে দেন উপজেলা প্রশাসনের মানবিক এ কর্মকর্তা। উল্লেখ্য যে গত ২০ মার্চ সকালে ঘরের চুলার আগুনে পড়ে শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যায় দেড় বছরের শিশু ইফতেহা জাহান। মানবপ্রেমী মানুষের সহায়তায় প্রথমে মানিকছড়ি হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছে।