1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আখ ক্ষেতে শিশু ধর্ষণ, গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

আখ ক্ষেতে শিশু ধর্ষণ, গ্রেফতার ২

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৩৮ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে আখ খেতে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দুই তরুণকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামে অভিযান চালিয়ে এদেরকে আটক করে চিতলমারী থানা পুলিশ। নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। শুক্রবার সকালে শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের এদিন আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চিতলমারী উপজেলার চরশৈলাদহ আদর্শ গ্রামের সুজন খানের ছেলে জাকির খান (১৬) এবং হায়দার শেখের ছেলে শামীম শেখ (১৬)।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ফল খাওয়ার কথা বলে বাড়ির পাশের আখ খেতে নিয়ে ওই দুই তরুণ শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির ডাকচিৎকারে শিশুটির বাবা ঘটনাস্থলে গিয়ে ওই তরুণদের হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তরুণরা শিশুটির পিতার হাত-পা ধরে ক্ষমা চেয়ে চলে যায়। অসুস্থ্য অবস্থায় শিশুটিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বাবা।

শুক্রবার সকালে শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় ধর্ষণ মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net