1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা রুস্তম হাট বাজার থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আনোয়ারা রুস্তম হাট বাজার থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ

নিজস্ব প্রতিনিধি ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৭২৮ বার

আনোয়ারায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ এর অভিযান পরিচালনাকালে ২২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।।
সোমবার উপজেলার বটতলী বাজারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: রাশিদুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে বটতলী ইউনিয়নের রুস্তম হাট থেকে ২২ কেজি জেলি মিশ্রত চিংড়ি জব্দ করা হয়।

পরে জব্দকৃত মাছগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হক বলেন, রং ও জেলি মিশ্রিত মাছ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ এর বিশেষ অভিযানের অংশ হিসাবে মোবাইল কোর্ট পরিচালনা কালে বটতলী রুস্তম হাট থেকে ২২কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও জেলি ও রং মিশ্রিত ক্ষতিকারক মাছগুলো জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net