ঢাকা   ০৭:৪৭:৩৭ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ

আবারও খালেদা জিয়ার করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৫৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দ্বিতীয় বার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাতেও করোনা পজিটিভ এসেছে তাঁর। শুধু তাঁরই নয়, গুলশানের ওই ফিরোজা বাসভবনের আরও তিনজন করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শনিবার দুপুরে বেগম জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে শনিবার রাতে রিপোর্ট হাতে পান বেগম জিয়ার করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

শনিবার রাত পৌনে ১টায় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন এ তথ্য জানিয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আশা করছি সামনের সপ্তাহে আরেকবার পরীক্ষা করালে নেগেটিভ রিপোর্ট আসবে। ম্যাডামের এখন কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।

এদিকে দীর্ঘ রাত পর্যন্ত বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এর আগে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শনিবার দুপুরের পরে বেগম জিয়ার দ্বিতীয় বার করোনা টেস্টের জন্য নমুনা নেয়া হয়েছে। আট ঘণ্টা পরে আমরা রিপোর্ট হাতে পাবো বলে আশা করছি।

https://www.bd-pratidin.com/national/2021/04/25/642931?fbclid=IwAR0TA55rbbMw8UlMeit4aqURUMSBHGPm1UOmPVFpe9fb0XKlOdC58LCaQ-s

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি