1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"আমার মা এতোদিন আমার সঙ্গে কথা বলতো না" মঙ্গল জলদাস ও তার সঙ্গীদের বীরত্বের গল্প - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

“আমার মা এতোদিন আমার সঙ্গে কথা বলতো না” মঙ্গল জলদাস ও তার সঙ্গীদের বীরত্বের গল্প

মঙ্গল জলদাস ও তার সঙ্গীদের বীরত্বের গল্প -সাজিদ মোহন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪১৯ বার

“আমার মা এতোদিন আমার সঙ্গে কথা বলতো না। মানুষগুলো বাঁচানোর পর মা আজকে আমার সঙ্গে কথা বলেছে।”
-মঙ্গল জলদাস

মৌসুমী বাতাসে সাগর উত্তাল। তবুও মাছ ধরতে গভীর সাগরে যেতে হবে মঙ্গল জলদাসকে(৩৫)। তবে অন্য দশদিনের চেয়ে গতকাল(৩১ মার্চ) একটু আগেভাগেই বের হয়েছিলো মঙ্গল। সে শুনেছে গভীর সাগরে একটা টাগ বোট(বিশেষ ধরনের জাহাজ) ডুবেছে। জাহাজ ডুবলে সাগরে তেলের ব্যারেলসহ বিভিন্ন জিনিস পাওয়া যায়।

মঙ্গলের সঙ্গী আরও তিনজন। রতপ জলদাস(২১), লরকা জলদাস(২১),বিজয় জলদাস(১৫)। কূল থেকে মাইল তিনকে যাওয়ার পর দেখা মেলে দুটি তেলের ব্যারেলের। ব্যারেল দুটি ছোট নৌকায় ধরাধরি করে ওঠায় ওরা। আরও দূরে তাকিয়ে মঙ্গল দেখে, মাইল দুয়েক দূরে চকচক করছে হলুদ রঙের কিছু একটা। দ্রুত নৌকা চালিয়ে মঙ্গল ও তার সঙ্গীরা গিয়ে দেখে, সাগরে ভাসছে জলজ্যান্ত নয়জন মানুষ। প্রত্যেকের গায়ে লাইফ জ্যাকেট। প্রত্যেকে এক অন্যের সঙ্গে বাঁধা। এক মুহূর্ত দেরি না করে ধরাধরি করে সবাইকে ছোট নৌকায় তুলে নেয় মঙ্গল ও তার সঙ্গীরা।

বলতে বলতে চোখ দুটি ছলছল করে ওঠে মঙ্গল জলদাসের।চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জেলেপাড়ায় মা,বা,স্ত্রী ও দুই সন্তান নিয়ে মঙ্গলের সংসার। কেঁদে কেঁদে মঙ্গল বলে, আমার মা এতোদিন আমার সঙ্গে কথা বলত না। আজ মানুষগুলোকে বাঁচানোর পর মা আমার সঙ্গে কথা বলেছে।

মঙ্গলের নৌকায় কাজ করে তার চাচাতো ভাই লরকা জলদাস(২১)।সে জানায়,নয়জন লোককে ওঠানোর মতো জায়গা আমাদের ছোট বোটে ছিলো না। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, জায়গা না হলে আমরা একজন সাগরে লাফ দিয়ে লোকগুলোকে নৌকার সঙ্গে বেঁধে কূলে নিয়ে আসবো। খোদার কৃপায় নৌকায় সবার জায়গা হয়ে গেছে।

মঙ্গলের নৌকায় ছিলো রতপ জলদাস(২১)। সে মঙ্গলের স্ত্রীর ছোটভাই। বোনের বাড়িতে বেড়াতে এসে নৌকায় ঘুরতে গিয়েছিলো সে। রতপ জানায়, লোকগুলোকে নৌকায় তোলার সঙ্গে সঙ্গে সাগরের যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেলো। সাগর আগের মত উত্তাল থাকলে হয়তো লোকগুলোকে উঠিয়ে আনা যেতো না। ভাটা পড়লে সবাই গভীর সাগরের দিকে ভেসে যেতো।

নৌকায় বাবার নিয়মিত সঙ্গী মঙ্গলের ছেলে বিজয় জলদাস(১৫)। তার চোখে মুখে তখনও বিষ্ময়। বিজয় জানায়, উদ্ধার করা লোকগুলো তার বাবাকে দুই হাজার টাকা বকশিস দিয়েছে। কুড়িয়ে পাওয়া তেলের ব্যারেল দুটিও তাদের ঘরে আছে। মানুষগুলোকে বাঁচাতে পেরে অন্যরকম আনন্দ লাগছে তাদের।

কূলে পৌঁছে খানিকক্ষণ বিশ্রাম করে চলে গেছে উদ্ধার হওয়া লোকগুলো। প্রত্যেকেই সুস্থ আছে তারা। নয়জন মানুষের জীবন বাঁচিয়ে মঙ্গল জলদাস ও তার সঙ্গীরা এখন সন্দ্বীপের নায়ক। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে তারা। যদিও এসবের ছিঁটেফোঁটাও জানে না মঙ্গলরা। তাদের ছোট্ট জেলেপাড়ায় সে খবর কখনও পৌঁছুবে কিনা কে জানে!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net