1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৫৪ বার

কক্সবাজারের ঈদগাঁও থানাধীন জালালাবাদ-চৌফলদন্ডী সড়কে ডাম্পারের ধাক্কায় এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে উক্ত সড়কের জালালাবাদ ইউনিয়নের পালাকাটা ঘুমগাছ তলা অংশে এ দূর্ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়ার বেদারুল আলমের ছেলে রেজাউল করিম (৫) মায়ের সাথে ঘটনাস্থলস্থ পালাকাটা নানার বাড়ীতে বেড়াতে যায়।

মামা ভাগিনাকে ১০ টাকা নাস্তার জন্য দিলে প্রতিবন্ধী ভাগিনা পার্শ্ববর্তী দোকানে নাস্তা কিনতে যায়। রাস্তা পারাপারের সময় চৌফলদন্ডীমুখী বেপরোয়া গতিতে আসা ডাম্পার শিশুটিকে সজোরে ধাক্কা দিলে শিশু রেজাউল গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, ডাম্পার মালিকের সাথে নিহতের পরিবারের আপোষ মিমাংসার বৈঠক চলছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল হালিমের সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net