ঢাকা   ০৩:২৬:৪৯ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

এ পর্যায়ে চীন-রাশিয়া থেকে টিকার জন্য ছোটাছুটি জাতির সাথে নির্মম পরিহাস’ -পীর সাহেব চরমোনাই

প্রেস বিজ্ঞপ্তি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৩৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরে ১৩ মাসের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে পৌনে আট লাখের মতো মানুষ। ৩ দফার লকডাউনে দেশ স্থবির থেকে জীবিকা হারিয়েছে কোটি মানুষ। অথচ সরকার করোনার টিকার জন্য যথাযথ কোনো ব্যবস্থা নেয়নি। ১০ হাজার মানুষের মৃত্যুর পরে এখন তারা চীন-রাশিয়া থেকে টিকা সংগ্রহ করার জন্য নতুনভাবে তোড়জোর শুরু করেছে। মানুষের জীবনকে এ সরকার কতো তুচ্ছ বিবেচনা করে, তার নির্মম একটি উদাহরণ এটি।

করোনা ও চলমান পরিস্থতি নিয়ে এক জরুরী অনলাইন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

এ বৈঠকে অংশ নেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারূফ প্রমূখ।

পীর সাহেব চরমোনাই বলেন- করোনা শনাক্তের পরে দেশে কতশত যজ্ঞের কথা শোনা গেলো! মহা সমারোহে সুবর্ণ জয়ন্তি পালন করা হলো। কিন্তু করোনা ব্যবস্থাপনা নিয়ে কার্যকর কিছু হলো না। টিকার জন্য ভারতের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের ওপর নির্ভর করে হাত-পা গুটিয়ে বসে থাকলো। যে ভারত সামান্য পেঁয়াজ নিয়ে কুটচাল চালে সেই ভারত করোনার টিকা যথানিয়মে দেবে; এমন আশা নিদারুন ভারত প্রেমিরাও নিশ্চিন্তে করার কথা না। কিন্তু সরকার তাই করে বসে থাকলো; এটা হতাশাজনক।

তিনি আরো বলেন- ভারতের প্রধানমন্ত্রীকে এনে আনন্দ বিলাস করলো। আর এখন যখন প্রতিদিন শতশত মানুষ মারা যাচ্ছে তখন তারা টিকা নিয়ে নয়-ছয় শুরু করেছে। সরকার বাধ্য হয়ে চীন-রাশিয়া থেকে টিকা যোগাড় করার দৌড়ঝাপ করছে। বিশ্বে করোনার ইতিহাসে এ এক অমোচনীয় কলংক হয়ে থাকবে।

তিনি অবিলম্বে করোনা ব্যবস্থাপনায় সর্বদলীয় জাতীয় কমিটি গঠন করে সম্ভাব্য সকল মাধ্যমে টিকা সংগ্রহ করার আহ্বান জানান।
পীর সাহেব চরমোনাই পবিত্র রমজান মাসে দেশের সন্মানিত আলেমদের বিরুদ্ধ চলমান গ্রেফতার অভিযানেরও নিন্দা জানান।
তিনি বলেন, গ্রেফতার অভিযান বন্ধ করে নিরপরাধ আলেমদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নয়তো জনরোষের মুখোমুখি হতে হবে”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি