ঢাকা   ০৬:৫০:১৪ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

করোনা পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৮৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মানুষের বেপরোয়া আচরণের কারণে কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহাখালিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোভিড হাসপাতালে দুইশ আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া গতবারের চেয়ে ১০ থেকে ১১ গুণ করোনা রোগী বেড়েছে। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক আরও বলেন, দেশ ও মানুষের মঙ্গলের জন্যই কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। কারো ওপর বল প্রয়োগ করতে চায় না সরকার। নিজেদের মঙ্গলের জন্য সবারই স্বাস্থ্যবিধি মানা উচিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি