1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় দুই থানায় সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযোগ দায়ের। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

কুমিল্লায় দুই থানায় সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযোগ দায়ের।

আমিনুল হক বিশেষ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৮০ বার

ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আওয়ামী লীগকে কটাক্ষ করে।ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে।ঢাকা বিশ্ববিদ্যালযয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)২৮ (২)/২৯(১)৩১ (২) ধারায়।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি মামলা হয়েছে। সোমবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার।

রবিবার দুপুরে অভিযোগ দুইটি দায়ের করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ও উপজেলার নোয়াকান্দি গ্রামের মৃত্যু মনু মিয়া সরকারের ছেলে সেলিম সরকার এবং বাঙ্গরা বাজার থানা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর উত্তর পাড়ার মনিরুল হকের ছেলে রাসেল মিয়া।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু একই অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তাই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে নুরুল হক নূর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদকব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই।

নূর লাইভে এসে আরও বলেন, ‘আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম-ওলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ঈমান নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net