1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোমতী নদীর পাড় ও ডিমচরে প্রশাসনের অভিযান চালিয়ে ১ ভ্যাকু, ৪ ট্রাক্টর জব্দ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক

গোমতী নদীর পাড় ও ডিমচরে প্রশাসনের অভিযান চালিয়ে ১ ভ্যাকু, ৪ ট্রাক্টর জব্দ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪২৩ বার

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর গোমতী নদীর পাড় ও ডিমচরে প্রশাসন অভিযান চালিয়ে ১টি ভ্যাকু ও ৪ টি ট্রাক্টর জব্দ করেছে। এসময় মাটি খেকোরা খবর পেয়ে আগেই পালিয়ে যায়। এবং এ মাটি খেকোদের নামে মামলার প্রস্তুতি চলছে। আজ রবিবার বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন তিতাস উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া খানম। জানা যায়, গোমতী নদীর পাড় ও ডিমচরের মাটি যাচ্ছে ইট ভাটায় শিরোনামে বিভিন্ন জাতীয় পত্রিকা,আঞ্চলিক পত্রিকা ও অনলাইন পোর্টাল নিউজ পেপারে শনিবার সংবাদ প্রকাশ হলে নিউজটি প্রশাসনের নজরে আসলে উপজেলা প্রশাসন এই অভিযান চালান।

সরেজমিনে গিয়ে জানা যায়, লালপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ফুল মিয়া ও একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে মঙ্গল মিয়া অবৈধভাবে গোমতী নদীর পাড় থেকে এবং ডিম চরের মাটি দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের গজারিয়ার চরচাষী গ্রামের মাটি খেকো কবির ও জাহাঙ্গীরের নিকট বিক্রি করে আসছে। তাদের ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ করতে সাহস পায়না। অভিযান পরিচালনার সময় নাম প্রকাশ না করার শর্তে এক যুবক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া খানমের নিকট এমন অভিযোগ করেন।

এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া খানম বলেন, গোমতী নদীর তীর ও ডিমচর থেকে মাটি কেটে নিচ্ছে এমন খবর পেয়ে আজ রবিবার সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে ১টি ভ্যাকু ও ৪ টি ট্রাক্টর জব্দ করেছি এবং মাটি খেকোদের বিরুদ্ধে নিয়মিত মামলার দিচ্ছি। আবারও যদি মাটি কাটার খবর পাই তাহলে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net