1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাকুরী দেওয়ার কথা বলে অর্থহাতিয়ে নিয়ে, ভুক্তভোগী নামে মিথ্যা মামলা   এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার।

ডেমরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৭২ বার

চলমান ভয়াবহ করোনা পরিস্থিতে রাজধানীর ডেমরায় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট চালু রাখা ও স্বাস্থ্যবিধী লঙ্ঘন করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে শনিবার বিকেলে ষ্টাফ কোয়ার্টার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ডেমরা-যাত্রাবাড়ী সড়কে চলাচলকারী আসিয়ান পরিবহন নামে (ঢাকা মেট্রো-ব ১৪-৬২৮২) একটি যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি বাস থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দেওয়া হয় । এছাড়া ওই এলাকায় বিকাল ৫ টার পরে দোকান চালু রাখায় মালাই সুইটস নামে একটি মিষ্টির দোকান, অস্থায়ী বার্গারের দোকান ও মাস্ক না পড়া পথচারীদের জরিমানা করা হয়। এ সময় সরকারি নির্দেশ অমান্যকারীদের মোট ৮ টি মামলা দিয়ে ৪৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম সংশ্লিষ্ট সকলকে সচেতন করে বলেন, ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় অবশ্যই বিকাল ৫ টার মধ্যে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করতে হবে। সেই সঙ্গে নিজেদের করোনামুক্ত রাখতে সরকারি নির্দেশনা অনুযায়ী অবশ্যই সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net