1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে গোমতী নদীর পাড় ও ডিম চরের মাটি যাচ্ছে ইট ভাটায় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাকুরী দেওয়ার কথা বলে অর্থহাতিয়ে নিয়ে, ভুক্তভোগী নামে মিথ্যা মামলা   এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার।

তিতাসে গোমতী নদীর পাড় ও ডিম চরের মাটি যাচ্ছে ইট ভাটায়

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৬৯ বার

কুমিল্লা তিতাসের গোমতী নদীর পাড় কেটে মাটি নিচ্ছে ইট ভাটায়। প্রভাবশালীরা কৃষিজমি সুরক্ষা আইনের তোয়াক্কা না করে এক্সকেভেটর দিয়ে গোমতী নদীর পাড় ও ফসলি জমি থেকে বেপরোয়াভাবে মাটি কেটে ঢাকা ইট ভাটায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে গোমতী নদীর পাড় যেমন ঝুকিতে পড়ছে অপর দিকে ফসলি জমির পরিমাণও হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে।

মাটি খেকোরা সরকারি দলের ছত্রছায়ায় থাকায় কেউ তাদের এই অপকর্মে বাধা দিতে সাহস পাচ্ছে না। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।ভুক্তভোগীদের অভিযোগ, গোমতী নদীর পাড় থেকে গভীরভাবে খনন করে মাটি উত্তোলন করায় আশপাশের জমি ভেঙে পড়ছে। কৃষকরা সব সময় আতঙ্কে থাকেন কখন কার জমি ভেঙে পাশের গর্তে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লালপুট ডিম চর ও গোমতীর পাড় থেকে ভ্যাকুমেশিন দিয়ে ফসলি জমিসহ মাটি কেটে ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় লালপুর গ্রামের ফুল মিয়া, চাষীর কবির ও জাহাঙ্গীর গং সেন্ডিকেট। কবির ও ফুল মিয়া সাংবাদিকদের বলেন, আমরা প্রশাসনকে ম্যানেজ করে টাকা দিয়ে মাটি কিনে নিচ্ছি। আপনাদের কোনো কিছু বলার থাকলে প্রশাসনকে বলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম বলেন,বিষয়টি আমার জানা নেই,আমি তসিলদারের কাছ থেকে বিষয়টি জেনে নেই। যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net