1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০২ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০২ জনের মৃত্যু

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৬৬৮ বার

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় ১০২ জন মৃত্যুবরণ করেছে। এটি এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত শুক্র এবং শনিবার মৃত্যুর সংখ্যা ছিল ১০১ জন করে।

রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ১০২ জন। আগের দুই দিনেও করোনা সংক্রমণ নিয়ে ১০১ জন করে মারা যায়। গত ২৪ ঘণ্টায় যে ১০২ জন মারা গেছেন তাদের ৯৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও পাঁচজন বাড়িতে মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১০ হাজার ৩৮৫ জনের মৃত্যু হলো। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত এই ১০২ জনের মধ্যে ৫৯ জন পুরুষ, ৪৩ জন নারী। এই ১০২ জনের মধ্যে ৬২ জন ষাটোর্ধ্ব, ২৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন দুজন।

গত ২৪ ঘণ্টায় যে ১০২ জন মারা গেছেন, তাদের ৬৮ জনই ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ২২ জন, রাজশাহীর তিনজন, খুলনার একজন, বরিশাল ও ময়মনসিংহে চারজন করে। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে এই ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০২ জনের মৃত্যু

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net