1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দোকানের সামনে ময়লা আবর্জনা দেখলে তালা ঝুলানো হবে দোকানে- রাউজান পৌর মেয়র - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

দোকানের সামনে ময়লা আবর্জনা দেখলে তালা ঝুলানো হবে দোকানে- রাউজান পৌর মেয়র

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৭৫ বার

রাউজান পৌর এলাকার ময়লা আবর্জনায় ভরাট হয়ে দুর্গন্ধে অতিষ্ঠ নালা সমূহ পরিস্কার পরিচ্ছন্ন করে দ্রুত পানি নিস্কাসনের ব্যবস্থা করে দেন পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ। সোমবার বিকেলে তিনি রাউজান পৌরসদর ফকির হাট বাজারের গুরুত্বপূর্ণ নালা সমূহের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন। এসময় তিনি রাউজান থানা রোড়স্থ ফকির হাট বাজারের দু’টি দোকানের সামনে ময়লা আবর্জনা দেখলে ওই দু’টি দোকানে তালা লাগিয়ে দেন। পরে মেয়র ফকির হাট বাজারের ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপনার উদ্বোধন করেন। এসময়ে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন একটি মডেল পৌরসভা গড়তে চাই।

পৌরসভার পরিস্কার পরিচ্ছন্ন কর্মীরা ময়লা আবর্জনা তুলে নেওয়ার পরে, যার দোকানের সামনে ময়লা আবর্জনা দেখা যাবে, সেই দোকানে ঝুলানো হবে তালা। ডাস্টবিন স্থাপনার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর জানে আলম জনি, আ.লীগ নেতা কায়ছার হামিদ রিয়াদ, সৈয়দ কামাল উদ্দীন, যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক দিপলু দে, যুবলীগ নেতা সবুজ দে ভানু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, তানভীর হোসেন চৌধুরী, আরমান সিকদার, তানভীর চৌধুরী, নাছির উদ্দীন, বেলাল হোসেন সিফাত, মোহাম্মদ জুয়েলসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net