ঢাকা   ০১:১০:৫০ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

পরিত্যাক্ত প্লাষ্টিকের ঝুড়িতে ৪টি তক্ষক, বনে অবমুক্ত

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৯৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলার সুন্দরবনসংগ্ন গ্রাম থেকে বিরল প্রজাতির চারটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১এপ্রিল) ভোরে পুলিশের একটি টহল দল উপজেলার খুঁড়িয়াখালী গ্রামের সড়ক থেকে পরিত্যাক্ত অবস্থায় প্লাষ্টিকের ঝুড়িতে রাখা ওই চারটি তক্ষক উদ্ধার করে।

পুলিশ জানায়, তাফালবাড়ী ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহলকালে ভোর চারটার দিকে ওই গ্রামের আনোয়ার বয়াতীর বাড়ির পাশে রাস্তার ওপরে প্লাষ্টিকের একটি ঝুড়ি পড়ে থাকতে দেখেন তারা। এসময় ঝুড়িটি উদ্ধার করে তার মধ্যে ৪টি তক্ষক পান।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, তক্ষকগুলো সুন্দরবন থেকে ধরে পাচারের সময় পুলিশকে দেখে ঝুড়ি ফেলে পাচারকারীরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তক্ষক চারটি সুন্দরবনে ছেড়ে দেওয়ার জন্য বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। এব্যপারে থানায় একটি জিডি করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল মান্না জানান, পুলিশের অভিযানে উদ্ধার হওয়া চরাটি তক্ষক বিকেল চারটার দিকে বনে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি