আমিনুল হক বিশেষ প্রতিনিধি
পুলিশ লাইন’স কুমিল্লায় আজকে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত রেশন বিলি কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারের নির্দেশ মোতাবেক মুক্তিযোদ্ধা,পুলিশ কর্মকতা ও কর্মচারীদের মাঝে সমপরিমানে চাল,আটা,ডাল,তেল,গম প্রেরণ করা হয়েছে।পবিত্র মাহে রমজান সামনে রেখে নিদিষ্ট পরিমাণ রেশন গ্রহণ করতে অনেক দূর-দূরাণ্ত থেকে ছুটে আসে পুলিশ কর্মকতাদের অভিভাবক ও আত্মীয় স্বজনরা।সকলের কাছেই আছে রেশন কার্ড।
রেশন বিলির অনুষ্ঠানের এ.এস.আই সাইফুল ইসলাম সরদার সাংবাদিক আমিনুল হককে জানান যে, পবিত্র মাহে রমজান ও কঠোর লক ডাউন সামনে রেখে আজ আমাদের এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা খুব আনন্দিত আমাদের এই কর্মসূচি খুব সুন্দর ভাবে আমাদের পিপি মহোদয়ের নির্দেশে পালন করতে পারছি।আশা করি সবাই তাদের পাওনা রেশন সঠিক ভাবে সামাজিক দূরুত্ব বজায় রেখে পাবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের এই পুলিশের চাকরি দেওয়াতে আমরা দেশ ও মানুষের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে পেরেছি।

রেশন নিতে আসা এক মুক্তিযোদ্ধা ও পুলিশে কর্মকতা মেয়ের বাবা জানান যে, আমার মেয়ে যখন পুলিশে ভর্তি হয়।তখন আমি খুব রাগ করি এবং বলি যে,এটা কোনো একটা পেশা হলো।শার্ট ও প্যান্ট পড়ে বেপর্দায় মেয়েদের চলাফেরা করা ইসলামের দৃষ্টিতে কেমন দেখায়।আজ আমার মেয়ে ২০বছর যাবত পুলিশে চাকরি করছে।আমার মেয়ের ও বিয়ে হয়েছে একজন পুলিশ অফিসারের সাথে ওর বাচ্চা ও আছে।কিন্তুু,আজ বলব আমার মেয়ে পুলিশে চাকরি নিয়ে দেশে ও মানুষের সেবায় সবসময় নিয়োজিত রাখছে।এমনকি, সে তাঁর দায়িত্ব ও কর্তব্য খুব নিষ্ঠার সাথে পালন করছে।আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে,ওনি আমাদের মত সকল মুক্তিযুদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা দিয়েছেন। আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে মূল্যায়ণ করছে বিধায় আমি ৪ বার গুলি খেয়ে ও দেশ স্বাধীন করতে পেড়ে আমরা মুক্তিযোদ্ধারা খুব আনন্দিত।যোদ্ধে প্রিয়নেএী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভূমিকা অপরিসীম এবং আমার মনে হয় পুলিশে ছেলেদের তুলনায় মেয়েদের পুলিশ হওয়ার সুযোগ দিলে। তাঁরা দেশের সেবার পাশাপাশি দেশ গড়ার জন্য অপরিসীম ভূমিকা পালন করবে।আজকের রেশন নিতে পেড়ে তিনি খুব আনন্দিত।
রেশন নিতে আসা পুলিশ কর্মকতার ভাই তানভীর জানান যে,সে বিষ্ণনুপুড় থেকে এসেছে তাঁর পুলিশ অফিসার ভাইয়ের রেশন নিতে। পুলিশের পদবি অনুসারে তাঁরা রেশন পাচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে যে ওনার ভাইকে পুলিশে চাকরি করে দেশ ও মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পেড়েছে।এমনকি পুলিশ বাহিনী আছে বিধায় আমাদের দেশের সাধারণ জনগণ আত্মিকবাদী ও সন্তাসীদের হামলার শিকার হওয়া থেকে বেঁচে আছে এবং স্বাধীন দেশে স্বাধীন নাগরিকের মত চলাচল করতে পারছে।সে আরও জানায় যে,পুলিশের চাকরিতে ছেলেদের ভূমিকা অপরিসীম। তাঁরা অকুতোভয়, সংগ্রামী ও দুঃসাহসিকতার জন্য আমার ভালো আছি ও নিরাপদে আছি।আজকে রেশন নিতে পেড়ে সে খুব খুশি ও আনন্দিত।