1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পেয়াজ ভর্তি ট্রাকে ৮৮০ গ্রাম হেরোইনসহ আটক দুই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

পেয়াজ ভর্তি ট্রাকে ৮৮০ গ্রাম হেরোইনসহ আটক দুই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৬৪ বার

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা জেলার সাভারে পেয়াজ ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যমানের ৮৮০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক কারবারিতে ব্যবহৃত একটি ট্রাক সহ দুই জনকে।

২ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪। আটকেরা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার মোঃ নবাব ও রাজশাহী জেলার নাহিদ ইসলাম।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস দল। এসময় সন্দেহভাজন একটি পেয়াজ ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যমানের ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক কারবারিতে ব্যবহৃত ট্রাকটি।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল গনমার্ধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকে পচনশীল পণ্য পেয়াজ পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net