1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

বাঁশখালীতে নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে মানববন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৬৪ বার

চট্টগ্রামের বাঁশখালীতে নিত্যপণ্যের দাম কমানোর ৪ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১২ এপ্রিল) সকালে সংগঠনের বাঁশখালী শাখার সমন্বয়কারী অমৃত কারণের নেতৃত্বে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের উপজেলার শাখার নেতৃবৃন্দের মধ্যে শিব্বির আহমদ কালু, বিক্রম দেব, কৃষক সংগঠক নুরুল আলম, রণধীর বড়ুয়া, মনোতোষ দাশ, মিনা সরকার, মাসুমা বেগম, সাজেদা বেগম, রহিমা আক্তার, ছোটন দে, সঞ্জয় দাশ, সৈকত দাশ, নিশান দাশ, ছাত্র প্রতিনিধি জীতু কর্মকার, রণি দে, সেবক তাপস দে ও আকাশ দে প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমানে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলেছে গেছে। এতে খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ জনগণ চরমভাবে বিপাকে পড়েছে। তাই নিত্যপণ্যের দাম কমানোসহ অসাধু ব্যবসায়ীদের বিরোদ্ধে প্রশাসনের তদারকী দরকার। করোনায় লকডাউনে বিপর্যস্ত মানুষের অর্থসংকটে নিত্যপন্যের দাম ক্রয়ক্ষমতার নাগালে রাখার জোর দাবী জানান তারা।

মানববন্ধনে ৪ দফা দাবিতে উল্লেখ করা হয়েছে- চাল-তেল-ঔষধসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে। লকডাউনে গরীব, অসহায় ও নিম্ম আয়ের মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা দিতে হবে। প্রয়োজনীয় আয়োজনসহ জেলায় উপজেলায় করোনা রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হবে। শ্রমিকনেতা রুহুল আমিনের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net