1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশিষ্ট রাজনীতিক মুনছিফ আলী আর নেই, বিশিষ্টজন ও জাতীয় নেতৃবৃন্দের শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

বিশিষ্ট রাজনীতিক মুনছিফ আলী আর নেই, বিশিষ্টজন ও জাতীয় নেতৃবৃন্দের শোক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৫৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজ সেবী মাওলানা মুনছিফ আলী (মেম্বার) (৬৫) মৃত্যুবরণ করেছেন,( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান আজ শুক্রবার (০২ এপ্রিল) ভোর রাতে শ্বাস কষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন।

তাহার জানাযার নামাজ আজ শুক্রবার(০২এপ্রিল) বিকাল ২ টায় সৈয়দপুর দারুল হাদীস টাইটেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

বিশিষ্টজনের শোক প্রকাশঃ

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা, ডিইউজে সাবেক সভাপতি, আশি লক্ষ ভোরের কবি আবদুল হাই শিকদার, বিশিষ্ট শিক্ষক ও রাজনীতিক লেঃ কর্ণেলঃ অবঃ সৈয়দ আলী আহমদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি ন্যাপ এর মহাসচিব, লেখক ও গবেষক, গোলাম মোস্তফা ভুঁইয়া, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মুনতাসীর আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সাবেক যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ইরফানুল হক নাহিদ, সৈয়দপুর শামসিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল মালিক চৌধুরী, জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক ও ডিইউজে সদস্য সাংবাদিক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার প্রমুখ।

এদিকে তাহার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাহার আত্মার শান্তি কামনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুর উদ্দীন, সাবেক সেক্রেটারী মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, সভাপতি মাওলানা মুফতী আজিজুল হক, সেক্রেটারী হাফিজ জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার সহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net