ঢাকা   ১১:০১:৫১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৫৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলায় বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। (১এপ্রিল) থেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগী ভর্তি হয়েছে । এদের মধ্যে শিশু সহ ৫৪ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । তবে, আক্রান্ত’র সংখ্যা প্রতিদিন বাড়ছে। ৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে মেঝেতে রেখে । নেই স্বাস্থ্যসম্মত পরিবেশ,স্বাস্থ্যবিধি মানার বালাই। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

৫০ শয্যা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ওয়ার্ডের সংখ্যা ১ টি। গত৯ দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছে ৫৪জন । এছাড়া এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন । হাসপাতালে শয্যা সংখ্যা কম থাকায় অন্যান্য রোগী নিয়ে প্রায় তিনশত রোগী ভর্তি রয়েছে। যার মধ্যে অনেক রোগীর স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকা হচ্ছেনা । থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে । এর ফলে বিছানাসহ প্রয়োজনীয় জিনিপত্রের আভাবে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের । গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

হাসপাতালের স্বাস্থ্য সেবিকা (নার্স) জহুরা বেগম জানান, জনবল কম থাকায় এতো রোগীদের সামলাতে আমরা হিমশিম খাচ্ছি। হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ী (কেমিস্ট) নাজমুল আহসান শিমুল গাজী বলেন,ব্যাপক হারে বাড়ছে ডায়রিয়া রোগী । আমাদের কাছে ওষুধ নিতে আসা রোগীদের মধ্যে ২০ থেকে ২৫% ডায়রিয়া রোগী আসে সিপ্র ও মেট্র আইভি নিতে। বাকি স্যালাইন হাসপাতালেই সাপ্লাই রয়েছে।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার ফয়সাল আহম্মদ বলেন,শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে । এর কারণ হচ্ছে এলাকায় সুপেয় পানির অভাব রয়েছে । ডায়রিয়া যেহেতু পনিবাহিত রোগ তাই এলাকার মানুষ বিশুদ্ধ পানি না পাওয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে । এজন্য স্থানীয়দের পানি সমস্যা সমাধানে ভুমিকা রাখতে হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি