1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সহ দু'জন গুরুতর আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সহ দু’জন গুরুতর আহত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৭৪ বার

মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ (২৮)সহ উপজেলা ছাত্রলীগের দুই নেতা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সাজ্জাদ শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের সামছুল ইসলামের বড় পুত্র।
জানা যায়, ৭এপ্রিল বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের এই নেতা মাগুরা শহর থেকে নিজ বাড়ি শ্রীপুরের উদ্দেশ্যে সাদা রঙের প্রাইভেটকার যোগে যাচ্ছিলেন। দুপুর সাড়ে বারোটার দিকে প্রাইভেটকারটি সদর উপজেলার আঠারোখাদা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে স্বজরে ধাক্কা খায়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ ও তার সহযোগী সাবু গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net