ঢাকা   ০৮:০৪:৩৭ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব

মীরসরাইয়ে এক’শ ১০ পরিবারকে ত্রাণ বিতরণ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩২৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে কোভিড-১৯ নিয়ন্ত্রনে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া এক’শ ১০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট এন.আর. উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ওই ত্রাণ বিতরন করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. ইফতেখারুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. জাকারিয়া, চট্টগ্রাম জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা সঞ্জীব কুমার চক্রবর্তী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি মিহির কান্তি নাথ, শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, এরাদুল হক নিজামী ভুট্টো, আবুল হোসেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার জানান, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় ত্রাণ বিতরণের জন্য কর্মহীন উপজাতি পরিবার, দিনমজুর, রিক্সাভ্যান চালক, অটোরিক্সা চালকসহ নিম্ম আয়ের পরিবারগুলোকে বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও ত্রাণ বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি