1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

মীরসরাইয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৩১ বার

মীরসরাইয়ে নিজাম উদ্দিন (৭২) নামে এক ফিড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা উপজেলা ৫নং ওসমানপুর ইউনিয়নের আজমপুর বাজার এলাকায় তার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় ওসমানপুর কাঁচা বাজারের পাশে ফিড ও মসলার ব্যবসা করেন ইউনিয়নের মরগাং এলাকার ছুট্ট মিয়ার ছেলে নিজাম উদ্দিন। গত বুধবার (৩১ মার্চ) রাতে বাজারের একটি দ্বিতল বিল্ডিংয়ের কক্ষে ঘুমাতে যান তিনি। বৃহস্পতিবার পরিবারের লোকজন তার হদিস না পেয়ে বিকালে ঘরের দরজা ভেঙ্গে কক্ষে ঢুকে দেখা যায় খাট থেকে নিচে উপড় হয়ে পড়ে আছেন নিজাম। পরে তার স্বজনরা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো বলা যাচ্ছে না কিভাবে এটি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net