ঢাকা   ০৪:০৪:৪৭ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা

রংপুরে প্রবীণ সাংবাদিকের জন্মদিনে নবীন প্রবীণের মিলন মেলা

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৪০০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রংপুরে প্রবীণ সাংবাদিকের জন্মদিনে নবীন প্রবীণের মিলন মেলার ভালোবাসা ভালোলাগায় শিক্ত হলেন শফিউল করিম শফিক।

১২ই এপ্রিল রোজ সোমবার মোহনা টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি ও রংপুরের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল বাতায়ন ২৪ ডটকমের সিএনই শফিউল করিম শফিকের জন্মদিন ।

প্রবীণ এ সাংবাদিকের ৪২তম জন্মদিনে নবীন প্রবীণদের এক মিলন মেলায় রুপ নেয় তাদের সম্পর্ক, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ফুলের শুভেচ্ছাও জানিয়েছেন বাতায়ন ২৪ ডটকম এর পরিবার সহ উপস্থিত সকলে। এসময় উপস্থিত ছিলেন পোর্টালটির প্রধান সম্পাদক সরকার মাজহারুল মান্নান,বার্তা সম্পাদক রেজওয়ান কবির রনি সহ কর্মরত সাংবাদিকগন।

রংপুর বিভাগীয় নগরীর কোল ঘেষে ১৯৮০ সালের এইদিনে গনেশপুরেে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
হাজী তমিজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হন রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন।

ছাত্র অবস্থায় দৈনিক আখিরা পত্রিকা দিয়ে সাংবাদিকতা পেষা শুরু হলেও দুই যুগেরও বেশি সময় ধরে দেশের মূলধারার গণমাধ্যমের সাথে যুক্ত আছেন তিনি। এর আগেও তিনি দৈনিক আখিরা,দৈনিক দাবানল সহ দেশের উত্তর জনপদের নগরীর আঞ্চলিক কয়েকটি প্রধান পত্রিকাতে দায়িত্ব পালন করে ২০১০ সালে মোহনা টিভির প্রতিষ্ঠালগ্ন থেকে রংপুরাঞ্চলের দায়িত্ব সফলতার সংগে পালনও করে আসছেন তিনি। এর পাশাপাশি বাতায়ন ২৪ ডটকমের সিএনই ও দৈনিক অধিকারের রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

এদিকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সরকারী বেসরকারী আধাসরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
জন্মদিনে সহকর্মীদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আবেগ আপ্লুত হয়ে তিনি দৈনিক বর্তমান কথা’র স্টাফ রিপোর্টার, দৈনিক শ্যামল বাংলা ও একাত্তর ট্রিবিউন এর বিশেষ প্রতিবেদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন,জন্মদিনে এমন ভালোবাসা পেয়ে সত্যিই আমি আবেগে আপ্লুত।সবার ভালোবাসা আর দোয়া নিয়ে সামনে যেতে সহায়ক হবে বলে আমি আশাবাদী চিরকৃতজ্ঞ ও চিররিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি