1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনে আপনার করণীয় কী? - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

লকডাউনে আপনার করণীয় কী?

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৭৫৪ বার

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন। এসময় দেশের অধিকাংশ অফিস-আদালত ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এই সময় দিনমজুর ও সাধারণ মানুষদের বিভিন্নভাবে সহায়তা করবেন। লকডাউনের সময় অন্তত কোনো মানুষের যেন মানবেতর জীবন কাটাতে না হয় সে জন্য সরকারের প্রচেষ্টার কমতি থাকবে না।

তারপরও কিছু বিষয় বা দিক সমাজের সচেতন মানুষদের চোখে পড়বে। অনেকে কাজ করার সুযোগ পাবে না লকডাউনে। এই সময় অর্থকষ্ট থেকে শুরু করে অনেকে আমাদের অগোচরেই খাবার জোগাতে হিমশিম খাবেন। আশপাশের এসব মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আপনি। এখন করোনার লকডাউনে আপনার করণীয় কী তা তুলে ধরা হলো-

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবেশীর খাঁজ-খবর নিন। কোনো বয়স্ক, অভাবী লোক থাকলে অর্থ ও খাবার দিয়ে সহায়তা করতে পারেন। বাড়ির কেউ অসুস্থ থাকলে ওষুধ সরবরাহ করতে পারেন। জরুরি প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন।
ফোনে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের খবর নিন। তাদের পরিবারে লকডাউনে কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানার চেষ্টা করুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে গ্রুপ খুলতে পারেন।
বন্ধুদের নিয়ে ফুড ব্যাংক খুলতে পারেন। পরিচিত-অপরিচিতদের সহায়তা করার জন্য তহবিলও গঠন করে সকলের পাশে থাকতে পারেন।
অনেকে ইতোমধ্যে হয়তো দরিদ্রদের সহায়তা করার জন্য বিনামূল্যে জীবাণুনাশক, স্বাস্থ্যকর খাবার ও সচেতনমূলক কাজ করছেন। আপনিও সেখানে অংশ নিন। আর্থিকভাবে সহায়তা করা সম্ভব না হলে পরিপূর্ণভাবে লকডাউন পালনের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েও সহায়তা করতে পারেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net