ঢাকা   ০৭:০৪:৪২ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

লকডাউনে গণপরিবহন চলবে কি-না জানা যাবে প্রজ্ঞাপনের পর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আগামী সোমবার থেকে ৭ দিনের লকডাউনে যাচ্ছে দেশ। এ লকডাউনসংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের পর গণপরিবহন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার বিকেলে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানান।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, আমরা লকডাউনের সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছি। সেটি হাতে পাওয়ার পর গণপরিবহন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, গণপরিবহনে বর্ধিত ভাড়ায় অর্ধেক যাত্রী বহনের বিষয়ে আমরা কঠোর নজরদারি করছি। আমাদের আটটি ম্যাজিস্ট্রেট দল কাজ করছে।

এর আগে দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনার বিরাজমান পরিস্থিতিতে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবে। শিল্প-কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি