ঢাকা   ০৫:১৪:৫১ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

শ্রীনগরে মুজিববর্ষের গেইট নির্মাণকে কেন্দ্র করে ধাওয়া- পাল্টা ধাওয়া

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৬৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগরে মুজিববর্ষের গেইট পুনঃস্থাপনকে কেন্দ্র করে ২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার কেয়টখালী
এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো.
আজিজুল ইসলাম মুজিববর্ষ উপলক্ষে ওই এলাকার ডাক্তার রোডের মাথায় গেইট নির্মাণ করে। গত
রবিবার রাতে কাল বৈশাখীর ঝড়ে গেইটটি ভেঙ্গে যায়। মঙ্গলবার সকালে আজিজুল ইসলামের
লোকজন পুনরায় গেইটটি নির্মাণ কাজ শুরু করে। এসময় সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ও
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত প্রার্থী মো. জাকির হোসেনের
লোকজন এতে বাঁধা প্রদান করে। খবর পেয়ে আজিজুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। এসময়
জাকির হোসেন পক্ষের লোক হিসাবে পরিচিত ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক কাজী মনিরুল ইসলাম উজ্জল এসে গেইটটি নির্মাণের জন্য বললে মির্মাণ শুরু হয়।
আজিজুল ইসলাম তার লোকজন নিয়ে ওই এলাকা থেকে চলে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে জাকির হোসেন লোকজন নিয়ে এসে নির্মাণাধীন
গেইটের কাজে বাঁধা প্রদান করেন। এসময় তার লোকজন হকিস্টিকসহ হাজির হলে ওই এলাকায়
আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে আজিজুল ইসলামের লোকজন এসে মুুখমুখী অবস্থান নেয়।
এসময় দুগ্রুপের মধ্যে তর্ক বিতর্কের পর দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া শুধু হয়। শ্রীনগর
থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময়ে জাহাঙ্গীর নামে এক অটো
চালককে জাকির হোসেন সমর্থক রবিউল ক্ষিপ্ত হয়ে মারধর করে বলে অভিযোগ উঠে।
এব্যাপারে সাবেক যুবলীগ নেতা মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আমাকে জিজ্ঞেস
না করে আমার জায়গায় গেইট নির্মাণ করায় আমি বাঁধা দিয়েছি।

ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, গেইটটি নির্মাণ করা
হচ্ছিল সরকারী রাস্তায়। বিষয়টি নিয়ে আপত্তি তোলার পর জাকির হোসেন পক্ষের লোকজন
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম উজ্জল তা ফয়সালা করে দেন। তারপরও
পরিস্থিতি ঘোলাটে করার জন্য জাকির হোসেন নিজে উপস্থিত হয়ে গেইট নির্মাণ কাজে
বাঁধা প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি