ঢাকা   ০৪:০৪:৫৯ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

সাভারে বেগুনী পাতার ধান চাষে ব্যাপক সাড়া পেয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৮৬১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রেকর্ড সংখ্যক কৃষি খাতে জমি থাকলেও এবার সাধারণ কৃষকদের ব্যাপক সাড়া মিলেছে নতুন প্রজাতির ধান চাষাবাদে। সাভার উপজেলায় বেগুনী পাতার ধান চাষে ব্যাপক সাড়া পেয়েছেন কৃষকরা।

ধানগাছগুলো দেখতে জনসমাগম! বেশ জমেছে তাদেরকে আকৃষ্ট করেছে এ ধরনের নতুন প্রজাতির ধানে। সোনালি ধানের দেশে বিষয়টি একটু হোঁচট খাওয়ারই মতো। তবে ঘটনা সত্যি বলতে হচ্ছে প্রতিদিনই কেউ না কেউ কাউসারের ক্ষেতে আসেন ধানের গাছ দেখতে। সবুজে মোড়া ক্ষেতের মধ্যে হঠাৎ বেগুনি প্রজাতির ধানগাছ দৃষ্টি কেরেছে কৃষক সহ সাধারণ মানুষের প্রতিদিন এভাবেই দেখতে আসেন অসংখ্য মানুষ ।

নতুন প্রজাতির বেগুনী পাতার ধান চাষ করেছেন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মাদারটেক গ্রামের কৃষক মোঃ কাউসার আলম।

প্রথমবারের মতো চাষ করেছেন তিনি বেগুনী পাতার ধান। এতে করে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয় কৃষকদের মাঝে। কাউসার আলম দৈনিক শ্যামল বাংলার বিশেষ প্রতিবেদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, যদি ফলন ভালো হয় তবে আগামীতে আরো বেশি জমিতে এই ধানের চাষ করবেন বলে তিনি আশাবাদী। পাথালিয়া ইউনিয়নের মাদারটেক গ্রামে নিজ বাড়ীর পাশে প্রায় দুই বিঘা জামিতে বেগুনি ধান চাষ করেছেন কৃষক কাউসার আলম ।

কাউসার আলমের বাড়ীর পাশে দেখা যায়, চারপাশে সবুজ ধানের সমারোহে বেগুনির পাশাখেলা। মাঝখানে বেগুনি রঙ্গের পাতার ধান ক্ষেত দেখতেও নজর কারারমত দৃশ্য। যে কারো নজরে প্রথম দর্শনে ধান ভাবতে অবাক লাগারমত দৃশ্য। চারিদিকে বিস্তৃত সবুজ ধান ক্ষেতের মধ্যে বেগুনী রঙের ধান গাছ দেখে অনেকে অবাকও হচ্ছেন বটে।

কাউসার আলম বলেন, আমি প্রথমে ফেইসবুকের মাধ্যমে বেগুনী রংয়ের ধান চাষ করতে দেখে মুগ্ধ হই, পরে বেগুনী রংয়ের ধানের প্রতি আগ্রহ জাগে। সেই আলোকে কুমিল্লার এক কৃষি কর্মকর্তার মাধ্যমে এ জাতের বীজ সংগ্রহ করেই এই ধান চাষ শুরু করেছি।

ধানের গায়ের রং সোনালি ও চালের রং বেগুনি। উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হওয়ায় খরচও কম ফলনও বেশী । রোপণের শুরু থেকে ধান পাকতে সময় লাগে ১২০-১২৫ দিন। অন্য জাতের ধানের চেয়ে এ ধানের গোছা প্রতি কুশির পরিমাণ বেশি থাকায় একর প্রতি ফলনও বেশ ভালো হয়। একর প্রতি ফলন ৫৫ থেকে ৬০ মণ হয়ে থাকে এ জাতের ধানে। অন্য সব ধানের তুলনায় এ ধান মোটা, তবে পুষ্টিগুণ অনেক বেশি । এ চালের ভাত খেতেও অনেক সুস্বাদু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি